মিউজিক এরিনা বিডি একটি অনলাইন সঙ্গীত আখড়া। এখানে সঙ্গীত সংক্রান্ত বিষয়াদি পাওয়া যাবে। আলোচনা পরিবেশনা ইতিহাস বিবর্তন নতুন ধারনা নতুন আবিষ্কার সবকিছুর জন্যই আমরা জায়গা রাখতে চাই। ছোট চারা গাছ যেমন ধীরে ধীরে মহীরুহ হয়ে ওঠে তেমনই যত্ন ও ভালোবাসায় এই সঙ্গীত আখড়া বেড়ে উঠবে এই বিশ্বাস নিয়েই আমাদের যাত্রারম্ভ করলাম। সঙ্গীত এক সার্বজনীন ভাষা। যদিও বাঙলাতেই আমাদের প্রকাশ সবচেয়ে সাবলীল বলে সেটাকেই আধার করে কাজ করা হবে, তবে যে কেউ ইংরেজিতেও আমাদের আর্টিকেলগুলো পড়তে পারবেন। পরিবেশনার ক্ষেত্রে আমরা নতুন পুরোনো সবধরনের সঙ্গীত রাখতে চাই।অনলাইন এর আন্তর্জাতিকতাকে মনে রেখে আমরা পৃথিবীর যে কোন প্রান্তের সাঙ্গীতিক প্রকাশকে নিয়ে লেখা বা পরিবেশনাও রাখতে চেষ্টা করবো। সর্বপোরি দেশের নতুন নতুন শিল্পী, সাউন্ড ইঞ্জিনিয়ার, ভিডিওগ্রাফারদের আমরা তুলে ধরতে চাই। যারা সংগীত নিয়ে একাডেমিক যাত্রায় আছেন তাদের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী কিছু আর্টিকেল রাখতে চাই, বিশেষ করে সেসব, যেসব বিষয় নিয়ে বাঙলায় এখনো তেমন বই পাওয়া যায়না।মানসম্পন্ন কাজ করবার ইচ্ছা রাখি। আপনারা আমাদের সাথে পথ হাঁটলে খুশী হবো।
Sunn Bhavra
Artist: Namera Muskarn & Oishee Halder
Sunn Bhavra
Artist : Namera Muskarn & Oishee Halder